বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বন দপ্তরের অমরপুর মহকুমা কার্যালয়ের উদ্যোগে গত ২০ মে থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচিতে মহকুমার প্রত্যেকটি সরকারি কার্যালয়ে পরিবেশ রক্ষার উপর শপথ বাক্য পাঠ, আলোচনাচক্র, মহকুমাজুড়ে সচেতনতামূলক প্রচার, আলোচনাচক্র, বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হবে। অমরপুর মহকুমা বন আধিকারিক এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানিয়েছেন।
