🧧🚨বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই বসত ঘর

বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই বসত ঘর। আগুনের তাপে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে যায়।ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন আলগাপুর এলাকায়। জানা গেছে,রবিবার রাতে সকল কাজ সেরে আলগাপুর এলাকার কাঞ্চন দেবনাথ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাতে তিনি শরীরে আগুনের তাপ অনুভব করে ঘুম থেকে উঠে দেখেন ঘরে ধাউ ধাউ করে আগুন জলছে। কোন মতে ঘর থেকে বের হয়ে পাশের ঘরে থাকা ছেলে বাপ্পি দেবনাথকে ডাক দেন। খবর যায় দমকল অফিসে। এদিকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসার আগেই ঘরে থাকা একটি গ্যাস সিলিন্ডার ফেটে আগুন তীব্র আঁকার ধারণ করে। অবশেষে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে ঘরে থাকা জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কোন মতে রক্ষা পায় পাশে থাকা ছেলের ঘর। পরিবারের লোকজন জানিয়েছেন অগ্নিকাণ্ডে বেশ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা তারা কেউ বলতে পারছেন না। ঘটনার তদন্ত করছে পুলিশ। ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *