🚨🧧মনিপুর দাঙ্গা নিয়ে কংগ্রেসের ফেক্ট ফাইন্ডিং টিম রিপোর্ট পেশ করল মল্লিকার্জুন খার্গের নিকট

মণিপুরের ভয়ানক দাঙ্গার আগুন এখনো সম্পূর্ণ  নিভে যায়নি। মণিপুরের অসহায় মানুষগুলির আর্তনাদ,স্বজন হারানোর চিৎকার দেশের প্রধানমন্ত্রী কিংবা ন‍্যাশনল মিডিয়া হাউজের কর্ণধারদের কানে পৌছাচ্ছে না কারণ দেশের প্রধানমন্ত্রী সহ মেইনস্ট্রীম মিডিয়া গুলি চোখ কান বন্ধ করে রেখেছে মনিপুর ঘুরে এ মন্তব্য করেন সুদীপ রায় বর্মন।
 মণিপুরের ভয়ানক দাঙ্গায় এখন পর্যন্ত ৭৩ জনের অধিক নাগরিকের প্রাণহানি ঘটেছে।হাজার হাজার মানুষ নিজেদের বাড়ীঘর ছাড়া,ভিটেমাটি ছাড়া।
দাঙ্গার কারণ সুবিস্তর জানার জন‍্য সর্বভারতীয় কংগ্রেস সভাপতি তিন সদস‍্য নিয়ে এক ‘ফেক্ট ফাইন্ডিং টিম’ গঠন করেছিলেন,সেই টিমে ছিলেন মুকুল ওয়াসনিক ,জেনারেল সেক্রেটারী, এআইসিসি,ডক্টর অজয় কুমার ,এআইসিসি ইনচার্জ এবং সুদীপ রায় বর্মন এমএল এ ত্রিপুরা।
প্রতিনিধি দল মণিপুর গিয়ে দাঙ্গাকবলিত এলাকা গুলি পরিদর্শন করেন, মানুষের সাথে কথা বলেন, এবং তাদের অবস্থাসহ তাদের কাছ থেকে দাঙ্গার কারণ জানার চেষ্টা করেন।
বুধবার মণিপুর থেকে দিল্লী ফিরে গিয়ে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি  মল্লিকার্জুন খার্গের কাছে রিপোর্ট পেশ করেন এবং উনার নিকট মণিপুরের দাঙ্গার বিষয়টি সবিস্তার ভাবে তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *