ধলেশ্বর রোড নম্বর ১৩ এলাকায় নিমাই দাসের বাড়ির ভাড়াটিয়া সুপ্রসন্ন সরকারের ঘরে দুঃসাহসিক চুরি । গতকাল রাত আনুমানিক ২.৩০টা নাগাদ ভাড়াটিয়া ঘরে জানলার গ্রিল ভেঙে ঢুুকে চোরের দল আলমারি থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩ লক্ষ টাকা নিয়ে যায়। তিনি টিসিআরে কর্মরত। গতকাল রাতে বাড়িতে ছিলেন না। ঘরে তাঁর স্ত্রী ও ছেলে ছিলেন। তিনি পুলিশ ট্রেনিং একাডেমিতে প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন। পূর্ব থানার পুলিশ ঘটনা সরেজমিনে পরিদর্শন করে গেছে। ঘরের ছেলে ও স্ত্রী ঘুমন্ত অবস্থায় এই দুঃসাহসিক চুরিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
