🚨🧧১৭ জুন রেন্টার্স কলোনীতে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন

আগামী ১৭ জুন বিকালে রেন্টার্স কলোনীস্থিত দক্ষিণেশ্বরী কালীবাড়ী সংলগ্ন মহাত্ম রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগ মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হবে। মূর্তির আবরণ উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডঃ) মানিক সাহা। অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধানসভার উপাধাক্ষ রামপ্রসাদ পাল এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত থাকবেন। এ উপলক্ষে আজ সকালে ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম ও মহাত্মা রিসার্চ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আগরতলা রেস্টার্স কলোনীস্থিত দক্ষিনেশ্বরী কালিমন্দির প্রাঙ্গণে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৪টি বিভাগে মোট ৯৮ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন মহাত্মা ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা বিশিষ্ট সাহিত্যিক শ্যামল চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজ্যের আইন সচিব বিশ্বজিৎ পালিত ও ত্রিপুরা পর্যটন দপ্তরের সহ অধিকর্তা মৃনাল কান্তি দাস উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *