🧧🚨খাটি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘খার্চি মহামিলনের উৎসব। রাজ্যের নিজস্ব ঐতিহ্য ও পরম্পরাগত এই উৎসব উত্তর পূর্বাঞ্চলের মানুষের কাছে পরিচিতি লাভ করেছে। এই উৎসব এখন সকল অংশের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।
চতুর্দশ দেবতার আশীর্বাদ রাজ্যবাসীর উপর বর্ষিত হোক। সুস্থ ও সমৃদ্ধ রাজ্য গড়ে তুলতে চতুর্দশ দেবতার আশীর্বাদ আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *