রবিবার ত্রিপুরা রাজ্য অলিম্পিক এসোসিয়েশনের সম্পাদক পদ থেকে পদত্যাগ করার দাবিতে ধলেশ্বর স্থিত রুপক দেব রায়ের বাড়ি ঘেরাও ও বিক্ষোভ প্রদর্শন করে সর্বস্তরের খেলোয়াররা। প্রসঙ্গত রূপক দেবের বিরুদ্ধে রাজ্যদলে পয়সার বিনিময়ে বহি রাজ্যের খেলোয়াড়দের জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরেই রাজ্যের খেলোয়াড়রা উনার কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে আছেন। আজ এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। সকল স্তরের খেলোয়াড়রা স্বতঃস্ফূর্তভাবে উনার বাড়ি ঘেরাও করে এবং ওদের একটাই দাবি সম্পাদকের পদ থেকে পদত্যাগ করতেই হবে রূপক দেব রায়কে।
