জম্পুইজলা মহকুমার সুধন্বা দেববর্মা স্মৃতি দ্বাদশশ্রেণী বিদ্যালয়ে গতকাল সাইবার ক্রাইম ও পকসো আইন নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। জম্পুইজলা থানার উদ্যোগে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী, মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, জম্পুইজলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মৃণাল রিয়াং ও বিদ্যালয়ের অধ্যক্ষ ধর্মচরন জমাতিয়া। শিবিরে অতিথিগণ পকসো আইন ও সাইবার ক্রাইমের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
