🧧🚨অমরপুরে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক কর্মশালা সমাপ্ত

মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক কর্মশালা সম্প্রতি অমরপুর পুরাতন টাউন হলে সমাপ্ত হয়। এই সমাপ্তি অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক রঞ্জিত দাস। অনুষ্ঠানে অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন বিকাশ সাহা, ভাইস চেয়ারপার্সন বীণা রাণী পাল, অমরপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক উত্তম সূত্রধর, দক্ষিণ অমরপুর টাউন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীবাস চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন। সমাপ্তি অনুষ্ঠানে বিধায়ক রঞ্জিত দাস বলেন, পড়াশুনার সাথে সাথে যেমন ক্রীড়া, যোগা প্রয়োজন তেমনি সংস্কৃতি চর্চাও বিশেষ প্রয়োজন। তাই নিজস্ব সংস্কৃতি চর্চা করার জন্য তিনি ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান। সমাপ্তি অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীগণ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সপ্তাহব্যাপী সাংস্কৃতিক কর্মশালায় দক্ষিণ অমরপুর টাউন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, অমরপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, অমরপুর দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়, কাউমারাঘাট হাইস্কুল, থাকছড়া এসবি স্কুল ও শংকরপল্লি এসবি স্কুলে আলাদা আলাদা করে নৃত্য, নাটক, সঙ্গীত, হজাগিরি নৃত্যের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক হিসাবে ছিলেন যদু গোপাল দাস, শিল্পী সাহা, কালাজয় রিয়াং, রমেন্দ্র রিয়াৎ, সুবল ভৌমিক, সুকান্ত দে। কর্মশালায় ২৩০ জন ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সমাপ্তি অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বরিষ্ঠ তথ্য আধিকারিক দয়াল মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *