খার্চি উৎসব ও প্রদর্শনীর পঞ্চমদিনে গতকাল কৃষ্ণমালা মঞ্চে পুরাতন আগরতলার ব্লক এলাকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। খাটি উৎসব কমিটির পক্ষ থেকে প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুরাতন আগরতলা রকের ১৫ জন দুঃস্থ কৃতি ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা জানানো ছাড়াও ৫ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। তাছাড়াও ব্লক এলাকার ৮ জন কৃতি ছাত্রছাত্রীকে স্মারক উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়। কৃষ্ণমালা মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে সাংসদ শ্রীদেব বলেন, খাটি পূজা ও উৎসব রাজ্যের একটি ঐতিহ্যবাহী উৎসব। বর্তমানে এই উৎসব জাতি জনজাতি সকল অংশের মানুষের মিলনক্ষেত্র হয়ে উঠেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সমাজের সকল অংশের মানুষের উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকার কাজ করছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক তথা উৎসব কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী, বিবেকনগরস্থিত রামকৃষ্ণ মিশনের স্বামী বুধিকামানন্দ মহারাজ, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য ও অমিত কুমার নন্দী।
