🧧🚨খোয়াই জেলায় ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন ও দিব্যোদয় কৃষিবিজ্ঞান কেন্দ্রের মধ্যে মৌ স্বাক্ষর

খোয়াই জেলা প্রশাসনের ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন ও দিব্যোদয় কৃষিবিজ্ঞান কেন্দ্রের মধ্যে আজ এক মৌ স্বাক্ষরিত হয়। গতকাল বিকালে খোয়াই জেলাশাসকের অফিস কক্ষে জেলাশাসক দিলীপ কুমার চাকমা ও দিব্যোদয় কৃষিবিজ্ঞান কেন্দ্রের পক্ষে কৃষি বিজ্ঞানী ড. মনোজ সিং সাচান এই মৌ স্বাক্ষর করেন। মৌ স্বাক্ষরের পর জেলাশাসক দিলীপ কুমার চাকমা জানান, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের কাজে আরও গতি আনতে ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট ইউনিট ও দিব্যোদয় কৃষিবিজ্ঞান কেন্দ্রের মধ্যে আগামী ৩ বছরের জন্য এই মৌ স্বাক্ষরিত হয়েছে। খোয়াই জেলার ৬টি ব্লক এলাকার স্বসহায়ক দলের সদস্যদের মধ্যে প্রতি ব্লকের ১০ জন কমিউনিটি সার্ভিস প্রোভাইডারকে দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রশিক্ষণ দেবে৷ তাছাড়াও স্বসহায়ক দলের মহিলাদের দক্ষতা বিকাশেও প্রশিক্ষণ দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *