🚨🧧জাতীয় সেবা প্রকল্প পুরস্কার আবেদনপত্র আহ্বান

কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্ৰক প্রতি বছরের মতো এবছরও জাতীয় সেবা প্রকল্প পুরস্কার- ২০২১-২২ প্রদান করবে। ২০১৯-20, 2020-21 ও ২০২১-২২ সালে সমাজ সেবামূলক কাজে উল্লেখযোগ্য ভূমিকার জন্য এনএসএস প্রোগ্রাম অফিসার, এনএসএস ভলান্টিয়ার ও এনএসএস ইউনিটি (স্কুল/কলেজ এবং বিশ্ববিদ্যালয়) স্তরে এই পুরস্কার দেওয়া হবে। সারা দেশের ১০ জন এনএসএস প্রোগ্রাম অফিসার, ৩০ জন এনএসএস ভলান্টিয়ার এবং ২টি বিশ্ববিদ্যালয়কে এই পুরস্কার দেওয়া হবে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এই পুরস্কারের জন্য এনএসএস প্রোগ্রাম অফিসার, এনএসএস ভলান্টিয়ার এবং এনএসএস ইউনিটগুলিকে আগরতলার অফিসলেনস্থিত শিক্ষা ভবনের (পঁচতলা) ত্রিপুরা রাজ্য এনএসএস শাখা এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য দপ্তরের www.yas.tripura.gov.in ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ। তারিখ ১৫ জুলাই, 2023 |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *