🧧🚨৭৫ সীমান্ত গ্রাম ক্রাস্তি বীরো কে নাম

সাব্রুমে রাজ্যব্যাপী কর্মসূচির সূচনা সারুমে রাজ্যব্যাপী ‘৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরো কে নাম’ শীর্ষক অনুষ্ঠানের সূচনা হবে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। মৈত্রী সেতু সংলগ্ন নবীনপাড়ায় এই অনুষ্ঠানের আয়োজন খতিয়ে দেখতে আজ রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা সঞ্জীব চাকমা সারুম সফর করেন। সফরকালে তারা আয়োজনস্থল ঘুরে দেখেন এবং এক আলোচনা সভায় মিলিত হন। সভায় প্রক্তন বিধায়ক শংকর রায়, মহকুমা শাসক বিধানচন্দ্র রায়, ডিসিএম মনোজ প্রভাকর পাল, দপ্তরের সহ অধিকর্তা রিপণ চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে এক বিস্তৃত রূপরেখা তৈরী
করা হয়। উল্লেখ্য, এই কর্মসূচিতে রাজ্যের ৭৫টি সীমান্ত গ্রামকে চিহ্নিত করে সেগুলিতে আগামী দেড়মাস যাবৎ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্পগুলির ১০০ শতাংশ বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে সারুম মহকুমার আমলীঘাট, কৃষ্ণনগর, শ্রীনগর, ইন্দিরানগর, দৌলবাড়ি ও বৈষ্ণবপুর এই ৬টি গ্রামকে চিহ্নিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *