🧧🚨জাতীয় মৎস্যচাষী দিবস পানিসাগরে বিজ্ঞানভিত্তিক মৎস্যচাষে কর্মশালা

জাতীয় মৎস্যচাষী দিবস উদযাপন উপলক্ষে সম্প্রতি পানিসাগর মহকুমায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়। পানিসাগরের মৎস্য জ্ঞানার্জন কেন্দ্রে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধন করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন অনুরাধা দাস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন ধনঞ্জয় দেবনাথ, সামছড়া ব্লক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান দুষাঙ্গ রিয়াৎ, পানিসাগর মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক গৌতম মজুমদার প্রমুখ। কর্মশালায় মৎস্যচাষীদের বিজ্ঞানভিত্তিক মৎস্যচাষে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় পানিসাগর মহকুমা এলাকার ৫০ জন মৎস্যচাষী অংশগ্রহণ করেন। কর্মশালার পর মহকুমার তিনজন মৎস্যচাষীকে মৎস্যচাষে সাফল্যের জন্য পুরষ্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *