সেনাবাহিনীতে নিয়োগের জন্য
এসএসসি জিডি 2022-2023 এ ত্রিপুরার জন্য ৭০০টি পোস্ট বের হয়েছে । এটি একটি কেন্দ্রীয় সরকারি চাকরি যেখানে শূন্যপদগুলিকে রাজ্য অনুযায়ী ভাগ করা হয় এবং এই নিয়োগে PRTC বাধ্যতামূলক। এম এস ইউ আইয়ের অভিযোগ অন্যান্য রাজ্যের বিপুল সংখ্যক প্রার্থী অর্থের মাধ্যমে ত্রিপুরার পিআরটিসি করে এসএসসি জিডি 2022-2023 সালের পরীক্ষার জন্য দরখাস্ত জমা দিয়েছি। তার স্বপক্ষে তথ্য তুলে ধরেন এনএস ইউ আই রাজ্য সভাপতি সম্রাট রায়,
পাটনার বাসিন্দা বিকাশ কুমার ত্রিপুরার তেলিয়ামুড়া থেকে পিআরটিসি বের করে এই পরীক্ষায় বসার আবেদন করে ।
আগামী ১৭ জুলাই থেকে শুরু হবে মেডিকেল পরীক্ষা। যাদের যাদের এরকম অবৈধ পিআরটিসি সহ দরখাস্ত জমা দিয়েছে তাদেরগুলি বাতিল করা সহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ এন এস ইউ আই সদর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে।
