🚨🧧আগরতলা রেলস্টেশন রোড বেহাল অবস্থায় নজর নেই কর্তৃপক্ষের!!!!

আগরতলা রেলওয়ে স্টেশন থেকে প্রত্যেকদিন প্রায় ছয় সাতটি ট্রেন চলাচল করে। ফলে সিদ্ধি আশ্রম থেকে আগরতলা স্টেশন পর্যন্ত রাস্তাটিতে সবসময়ই গাড়ি চলাচল লেগেই থাকে। রাজ্য সরকার দীর্ঘদিন আগেই সিদ্ধি আশ্রম থেকে আগরতলা স্টেশন পর্যন্ত রাস্তাটিকে ডাবল লেন করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। যথারীতি কাজটি একটি নির্মাণ সংস্থাকে দেওয়া হয়। কিন্তু নির্মাণ সংস্থার গাফিলতির ধরুন কাজটি দীর্ঘদিন ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। ফলে বেহাল দশা রাস্তার। প্রত্যেকদিন ই একটা না একটা দুর্ঘটনা ঘটছে এই রাস্তায়। পাশাপাশি বিভিন্ন গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে খারাপ রাস্তার দরুন। এলাকাবাসীর এবং অটো চালকদের বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীরা এই প্রায় সময়ই ট্রেনে চলাচল করে। তারা কি দেখতে পায় না রাস্তাটার অবস্থা? কেন এত দেরি ?কেন বন্ধ হয়ে আছে কাজ আজকে দীর্ঘদিন ধরে? রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অটো চালকরা!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *