🚨🧧পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরো কে নাম কর্মসূচিতে আজ মোহনপুরে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীনা দেববর্মা এক অনুষ্ঠানে এই ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন মোহনপুর। পুরপরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন শংকর দেব, মোহনপুর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক দেবযানী চৌধুরী, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উপঅধিকর্তা প্রবাল কান্তি দেব প্রমুখ। সভাপতিত্ব করেন পুরপরিষদের সদস্য প্রদীপ দাস ম্যারাথন দৌড়ে জেলার ৭৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ম্যারাথন দৌড়ে অংশগ্রহণকারী ১০ জন যুবক যুবতীকে পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *