🚨🧧 অপপ্রচারের নিন্দা করলেন কর্পোরেটর

পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডের অধীনে রাধানগরের রাজেশ দত্তের বাড়ি থেকে  শঙ্কর বিশ্বাসের পিছনে মহিলা শেলটার হাউসের কাছে আর সি সি স্ল্যাব সহ সি সি  এবং ড্রেন নির্মাণ করে রাস্তার উন্নতি করার কাজ টেন্ডারের মাধ্যমে কাজ পেয়েছিল  ধলেশ্বর ৮ নং রাস্তার কন্ট্রাক্টর স্বপন দেবনাথ।
উনি টেন্ডার রেট থাকে  @ 2.99% কম টাকার মাধ্যমে কাজটি পান। কাজটি ছিল 8,82,198/- টাকার । স্বপন বাবু 8,55,820 টাকার বিনিময়ে কাজটি করতে সম্মত হন ।  কাজ করার শুরু করলে কিছু  দুষ্টু চক্র কাজে বাধার সৃষ্টি করে গত মঙ্গলবার। এবং ওরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন ৮ নং ওয়ার্ডের কর্পোরেটর সান্তনা সাহার স্বামী এই কাজের সঙ্গে জড়িত। বুধবার সান্তনা সাহা এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদের তীব্র প্রতিবাদ করেন। উনি বলেন এই কাজের সঙ্গে কোন মতেই উনার স্বামী জড়িত নয় কিছু দুষ্কৃতিকারী তাদের নিজেদের স্বার্থে এ কাজে বাধার সৃষ্টি করে গতকাল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আজ এলাকাবাসী এসে উনার সঙ্গে মিলিত হয় এবং কাজটি সম্পন্ন করার জন্য উনার কাছে আহবান রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *