বুধবার ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস (PNG) বাণিজ্যিক গ্রাহক সমিতি
ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডে এক ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশনের কারণ সম্পর্কে বলতে গিয়ে সভাপতি প্রান্ত দাস জানান,
সমস্ত কমার্শিয়াল কনজিউমার (পি.এন.জি) গ্যাস
ব্যবহারকারী ব্যবসায়ীরা টি এন জি সি এল এর বর্তমানের কর্মকান্ডে প্রচন্ড ভাবে ক্ষুব্ধ। উল্লেখ্য বিষয় হল এখনও ৮০ শতাংশ ক্ষুদ্র ব্যবসায়ী অন লাইনে পেমেন্ট ও স্মার্ট ফোন ব্যবহার করতে জানেনা অথবা অনেকের কাছে এই ফোনটিই নেই। অথচ টি.এন.জি.সি.এল কর্তৃপক্ষ কথা দিয়েছিলেন যে এসোসিয়েশনকে জানিয়েই প্রত্যেক বিষয়ে নির্দেশিকা কার্যকারী করবেন। এখন তাদের অভিমত সবই ভাওতাবাজি আশ্বাস । একদিকে দ্রব্যমূল্য খুবই বৃদ্ধি পাওয়ায় ব্যবসা বাণিজ্য তলানিতে এসে পৌঁছেছে, অর্থাৎ দেওয়ালে পিঠ লেগে গেছে। বর্তমানে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনলাইনে বিল পেমেন্ট ও ১৫ দিন অন্তর অন্তর বিল পেমেন্টের এই পুরো প্রক্রিয়া চালু করতে চাইছেন এটা কোনভাবেই ব্যবসায়ীরা মানবে না।
যে ভাবে বর্তমানে প্রতি মাসে মাসে বর্তমানে বিল দিয়ে যাচ্ছে এইভাবেই বিল প্রদান করবে তারা। যদি এই দাবি না মানা হয় তবে প্রথমে তিন দিনের ধর্মঘট পালন করবে তারা পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান। উল্লেখ্য ৫৭৬ জন ভোক্তা গ্যাস লাইনের মাধ্যমে তাদের ব্যবসা করে আসছে ।
