আগরতলা শহরের সুন্দর বৃদ্ধি করার লক্ষ্যে বেআইনি নির্মাণ ভেঙ্গে ফেলার পাশাপাশি ,বিভিন্ন এলাকার উন্নয়নকল্পে প্রত্যেক দিনেই বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখছেন মেয়র দীপক মজুমদার। শুক্রবার ৩২ নং ওয়ার্ডের অন্তর্গত দৈনিক সংবাদ অফিস এলাকা থেকে শুরু করে আই জি এম হাসপাতালের পেছন দিক হয়ে রবীন্দ্রপল্লী পর্যন্ত এলাকা ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার। পাশাপাশি পুর নিগমের ট্রাস্ট ফোর্স অভয়নগর অ্যালবার্ট ক্লাব সংলগ্ন এলাকায় বিভিন্ন বেআইনী নির্মাণ ভেঙ্গে দেয় শুক্রবার সকালে। সাংবাদিকদের প্রশ্নোত্তরে মেয়র বলেন শহরের উন্নয়নে কোন ধরনের বেআইনি আপোষ করবে না নিগম। পাশাপাশি রাস্তাতে নির্মাণসামগ্রী ফেলে না রাখার জন্য আবেদন রাখেন তিনি। বিশেষ করে ফ্ল্যাট নির্মাণ করতে গিয়ে রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলে যানজটের সৃষ্টি তথা চলাচল বাধা প্রাপ্ত হচ্ছে বিভিন্ন এলাকায়। ৩২ নং ওয়ার্ড এলাকার বিভিন্ন ড্রেন এবং রাস্তাঘাটের উন্নয়নে নিগম কিছুদিনের ভিতরেই কাজে হাত দেবে বলেও জানান তিনি।
