শুক্রবার রামঠাকুর সংঘ এলাকার মধ্য প্রতাপগড় ইউ পি এইচ সির উদ্যোগে বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন উপলক্ষে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়।’ আমরা আর অপেক্ষা করবো না’ এই স্লোগানকে সামনে রেখে এ বছর পালিত হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস।রাজ্যে হেপাটাইটিস রোগীর সংখ্যা উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে। উদ্যোক্তারা উদ্বেগ প্রকাশ করেন রাজ্যে যে হারে ড্রাগ অ্যাডিকশন বাড়ছে। সিরার মাধ্যমে ড্রাগ ব্যবহার করলে হেপাটাইটিসের ঝুঁকি বেড়ে যায়। রাজ্য সরকার বিভিন্ন প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি পরীক্ষার ব্যবস্থা রেখেছে। সে পরীক্ষা যাদের ই পজিটিভ আসছে তাদেরও জিবি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ফলে সকলকে থাকতে হবে সচেতন । আর নয় অপেক্ষা এক্ষুনি করে নিন হেপাটাইটিস পরীক্ষা।
