জে আর বি টি পরীক্ষার্থীরা আন এমপ্লয়েড ইউথ ফোরাম নাম দিয়ে রবিবার আগরতলার সিটি সেন্টারের সামনে এক গণ প্রতিবাদ সংগঠিত করে। তাদের দাবি হল,
বিনা দেরি করে অবিলম্বে JRBT গ্রুপ সি পরীক্ষা 2021 এর ফলাফল প্রকাশ করতে হবে। ইতিমধ্যেই তাদের ইন্টারভিউ সকল প্রক্রিয়া সমাপ্ত হয়েছে প্রায় এক মাস হল।কোন ভিত্তিহীন অজুহাত না দিয়ে কিছুদিনের মধ্যেই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করার দাবি জানান তারা।
