🚨🧧ওষুধ ক্রয়ে ব্যবহার করুন অ্যাপস

ভারতবর্ষে ঔষধের দাম নিয়ন্ত্রণ করে ন্যাশনাল ফার্মাসিটিক্যাল প্রাইসিং অথরিটি ।তারা একটি অ্যাপস প্রকাশ করে যার নাম ‘ফার্মা সেহি দাম’। এই অ্যাপসের মাধ্যমে ক্রেতারা বিভিন্ন ওষুধের দাম সম্পর্কে অবহিত হতে পারবে। ওষুধের কম্পোজিশন অনুযায়ী কোনটার দাম কম জেনে কমদামের ঔষধটা তারা ক্রয় করতে পারবে। সোমবার ত্রিপুরা রাজ্য ফার্মাসিউটিক্যাল প্রাইস মনিটরিং অ্যান্ড রিসোর্স ইউনিট জিবি হাসপাতাল এলাকায় ড্রাগ ইন্সপেক্টর আই পি এস কাঞ্চনা সিংহার উপস্থিতিতে বিভিন্ন দোকানে সেই অ্যাপসের পোস্টার লাগিয়ে দেয় যাতে করে কাস্টমাররা  সতর্ক ও সচেতন হয়ে ঔষধ ক্রয় করতে পারে। সারা রাজ্যের এই ওষুধের দোকানগুলিতে এরকম অ্যাপসের পোস্টার লাগানো হবে বলে জানান কাঞ্চনা সিনহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *