🧧🚨শিক্ষা দপ্তরে এসএফআইয়ের বিক্ষোভ ডেপুটেশন

সোমবার দিব্যজ্যোতি স্কুলগুলির সিবিএসসি বোর্ডের পরীক্ষায় ইংরেজি অথবা হিন্দি মাধ্যমে পরীক্ষা দেওয়ার ঘোষণার প্রতিবাদে শিক্ষা দপ্তরে এক ডেপুটেশন প্রদান করে এস এফ আই।
ভারতের ছাত্র ফেডারেশন, ত্রিপুরা রাজ্য কমিটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানতে পেরেছে বিদ্যাজ্যোতি প্রকল্পের অন্তর্ভুক্ত স্কুল গুলি যেহেতু বর্তমানে সিবিএসই বোর্ডের অধীনস্ত করা হয়েছে তাই আগামী বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে যাওয়া ছাত্রছাত্রীদের ইংরেজী কিংবা হিন্দি মাধ্যমে তাদের জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে হবে। যদিও ছাত্রছাত্রীদের মধ্যে এখন পর্যন্ত পরীক্ষার মাধ্যম কি হবে তা নিয়ে ছাত্রছাত্রীদের স্পষ্ট কোনো ধারণা নেই। এখানে উল্লেখ্য যে রাজ্যের ৭৩ টি বাংলা মাধ্যম থেকে স্কুল বিদ্যাজ্যোতিতে রূপান্তরিত হয়েছিল। মূলত বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীরা জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষা কোনো রকম প্রস্তুতি ছাড়া আকস্মিকভাবে ইংরেজী কিংবা হিন্দিতে দিতে হবে তা ভেবে চিন্তিত ও উদ্বিগ্ন রয়েছেন।
যেহেতু এই ছাত্রছাত্রীরা দীর্ঘ সময় ধরে বাংলা মাধ্যমে পড়াশোনা করেছে তাই কোনো ধরনের প্রস্তুতি ছাড়া বোর্ড পরীক্ষায় ইংরেজী কিংবা হিন্দি চাপিয়ে দেওয়া হলে তাদের ভবিষ্যতকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার সামিল হবে। এটা চূড়ান্ত ভাবে অপ্রত্যাশিত হবে। ছাত্রছাত্রীদের মানসিক হেনস্থার কারণ হয়ে উঠবে।
বাংলা মাধ্যম থেকে বিদ্যাজ্যোতি প্রকল্পে সিবিএসই’র অন্তর্ভুক্ত হওয়া স্কুলের ছাত্রছাত্রীদের আগামী বোর্ড পরীক্ষায় কোন ভাষা মাধ্যম হবে তা নিয়ে যে জটিলতা তৈরী হয়েছে তা সুষ্ঠু ভাবে সমাধানের জন্য দ্রুত ইতিবাচক উদ্যোগ নেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *