১৯৬৩ সালে নেতাজি চৌমুহনী মহারাজগঞ্জ বাজারে প্রতিষ্ঠিত হয়েছিল সখীচরণ বিদ্যানিকেতন। মহারাজগঞ্জ বাজারের মধ্যে স্কুলটি থাকায় ব্যবসায়ীরা তাদের সামগ্রী স্কুলের সামনে গাড়ি থামিয়ে সব সময় উঠানো নামানো করে ফলে ছাত্র-ছাত্রীসহ শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ঢুকতে এবং বের হতে অসুবিধার সম্মুখীন হতে হয় নিত্যদিন। বারবার ব্যবসায়ী এবং ট্রাফিককে জানানোর পর ও কোন ফল না হওয়ায় মঙ্গলবার ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে। সঙ্গে সঙ্গে ছুটে আসে ট্রাফিক বাবুরা এবং প্রতিশ্রুতি দেয় আগামীকাল থেকে স্কুলের সামনের জায়গাটা যানজট মুক্ত রাখা হবে সেই প্রতিশ্রুতি পেয়ে ছাত্রছাত্রীরা তাদের অবরোধ উঠিয়ে নেয়। উল্লেখ্য মহারাজগঞ্জ বাজারে যানজট নিত্যদিনের ঘটনা। ট্রাফিক দপ্তরের কিছু কর্মীরা দুই পয়সা কামানোর ধান্দায় বেআইনি পার্কিং করে বিভিন্ন সামগ্রী দোকানে নামানো ও উঠানোর সুবিধা করে দেয় বলে অভিযোগ।
