🧧🚨রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর শর্ত অনুযায়ী টাকা না দেওয়ায় ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট আটকে রাখল বহি রাজ্যের কলেজ।।।।

রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর প্রচার করে কৃতি আর্থিকভাবে দুর্বল রাজ্যের ছাত্রছাত্রীদের বহি রাজ্যে পাঠায় ডি এল এড কোর্স করার জন্য। কিন্তু কলেজগুলিতে সময় মত টাকা না দেওয়ায় ছাত্রছাত্রীদের সার্টিফিকেট আটকে রেখে দিচ্ছে কলেজ গুলি ফলে ভুগতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের।
২০১৯ সালে ডি এল এড কোর্স করার জন্য রাজ্য সরকারের সংখ্যালঘু দপ্তরের উদ্যোগে প্রায় ৭৮ জন ছাত্রছাত্রীকে কলকাতার বেসরকারি কলেজ খড়গপুর ট্রাইবেল বি এড ট্রেনিং কলেজে কোর্স করার জন্য পাঠানো হয়েছিল। দু বছরের কোর্স সম্পূর্ণ হওয়ার  পরেও কলেজ কর্তৃপক্ষ তাদেরকে সার্টিফিকেট ও মার্কশিট প্রদান করছে না ।কলেজের বক্তব্য ত্রিপুরা সরকারের সংখ্যালঘু দপ্তর নাকি তাদের টাকা পরিশোধ করেনি। মঙ্গলবার ছাত্রছাত্রীরা সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের অধিকর্তা ও সহকারি অধিকর্তার সাথে দেখা করেন এবং তারা যেন অবিলম্বে সার্টিফিকেট পেতে পারেন সে ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *