প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে PRTC ইস্যু নিয়ে এক প্রতিবাদ মিছিল করে কর্ম বিনিয়োগ দপ্তরে ডেপুটেশন প্রদান করে। উল্লেখ্য রাজ্যের বিভিন্ন চাকরির জন্য পি আর সিটি আবশ্যিক করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। দেখা যাচ্ছে বিভিন্ন দপ্তরে ইন্টারভিউ দিতে এসে বহিরাজ্যের যুবকরা ধরা পড়ছে ভুয়া পিআরটিসি নিয়ে। ফলে রাজ্য সরকার এবং কর্ম বিনিয়োগ দপ্তর যেন এ ব্যাপারে সদার্থক ভূমিকা গ্রহণ করে সেই দাবি নিয়ে যুব কংগ্রেসের আজকের এই মিছিল ও ডেপুটেশন। এই মিছিল কে কেন্দ্র করে বক্তব্য রাখতে গিয়ে যুব কংগ্রেসের সহ-সভাপতি শাহজাহান ইসলাম বলেন, দেখা যাচ্ছে রাজ্য সরকারের পি আর টি সি বাধ্যতামূলক এর ঘোষণা না মেনে বিভিন্ন দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। ফলে রাজ্যের যুবকরা বঞ্চিত হচ্ছে অবিলম্বে সেগুলি বাতিল করে বিআরটিসি বাধ্যতামূলক করে পুনরায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি করার দাবি রাখছি। পাশাপাশি তিনি বলেন একজন মুখ্যমন্ত্রী ব্যস্ত আছে খেলা আর মেলা নিয়ে সেগুলি ছেড়ে রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ করার ব্যাপারে নজর দেওয়ার অনুরোধ রাখেন শাহাজাহান বাবু।
