‘আমরাই পারি গড়তে সবুজ পৃথিবী’এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার অরবিন্দ সংঘের ৬৯ তম প্রতিষ্ঠা দিবস, ঋষি অরবিন্দের জন্ম সার্ধশতবর্ষ এবং ভারতবর্ষের ৭৭ তম স্বাধীনতা দিবস –উদযাপন উপলক্ষ্যে বৃক্ষরোপন উৎসব অনুষ্ঠিত হয় অরুন্ধতীনগরস্থিত
অরবিন্দ সংঘ প্রাঙ্গনে। প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে একমাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে তারা। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর অলক রায়,আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ ক্লাবের কর্মকর্তারা। মেয়র বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্ব দেন। প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে গাছ একটি প্রয়োজনীয় জিনিস সে সম্পর্কে তিনি আলোকপাত করেন। গাছ নিজেকে বাঁচাতে ও অন্যকে বাঁচাতে অক্সিজেন প্রদান করে যাচ্ছে ফলে মানব জীবনের কল্যাণ সাধনে বৃক্ষরোপণ জরুরী তাও বলেন তিনি। আজকের এই অনুষ্ঠানে প্রায় ১০০ টি বৃক্ষরোপণ করা হয়। এই অনুষ্ঠানটি ঘিরে এলাকায় জনগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।
