ত্রিপুরা সরকারি খাদ্য গুদাম শ্রমিকদের পক্ষে মজদুর মনিটরিং সেল মঙ্গলবার খাদ্য,জনসংভরন ও ক্রেতাস্বার্থ বিষয়ক অধিকারের
অতিরিক্ত সচিব ও অধিকর্তা
নির্মল অধিকারীর নিকট এক ডেপুটেশন প্রদান করে। দাবি গুলি হল,
বকেয়া অতিরিক্ত কাজের (PDS / ফ্রি চাল-PMGKAY) অতিরিক্ত মুজুরী প্রদান করিতে হইবে।
পুরো মাসের মুজুরী প্রদান করিতে হইবে এবং সরকারি কর্মচারীদের ন্যয় সকল ছুটি প্রদানের ব্যবস্থা করিতে হইবে।
সকল গুদামের সকল শ্রমিক দের সরকারি নিয়মে ই,পি,এফ এবং গ্রুপ ইন্সুরেন্সের এর আওতাভুক্ত
করতে হবে।
গুদামের বাহিরে গিয়ে সরকারি কাজ করালে অতিরিক্ত মুজুরী প্রদান করিতে হইবে এবং সরকারি আদেশ প্রদান করিতে হইবে।
প্রথম বর্ষের ধান ক্রয় করার সময় ক্রয় কৃত ধান গুদামের শ্রমিকদের দিয়ে গাড়িতে লোডিং করানো হয়েছে এবং লোডিং এর সম্পূর্ণ মজুরি প্রদান করা হয়েছে তার পর থেকে এখন পর্যন্ত কোন প্রকার মজুরি প্রদান করা হয়নি।
গুদামের কোন শ্রমিক এর আকস্মিক মৃত্যু ঘটিলে ঐ শ্রমিকের পরিবারের এক জন সদস্য কে কর্ম
সংস্থান এর ব্যবস্থা করিতে হইবে।
সকল গুদামের শ্রমিক দের জন্য বিশ্রামাগারের ব্যবস্থা করতে হবে (যে সকল গুদামে নাই)
প্রতিদিন সরকারি কাজের যে সময় নির্ধারিত আছে ঐ সময়ের থেকে বেশি সময় কাজ করালে তার জন্য অতিরিক্ত মুজুরি প্রদান করিতে হবে।
