🚨🧧সাব মিশন অন এগ্রিকালচারেল মেকানাইজেশন পশ্চিম ত্রিপুরা জেলায় কৃষকদের কৃষি যন্ত্রপাতি

সাব মিশন অন এগ্রিকালচারেল মেকানাইজেশন প্রকল্পে চলতি অর্থবছরে পশ্চিম ত্রিপুরা জেলায় কৃষকদের কৃষি যন্ত্রপাতি দেওয়া হবে। এই প্রকল্পে জেলায় কৃষকদের মধ্যে ৬১টি পাওয়ারটিলার, ৪০টি পাওয়ার উইডার, ১টি মিনি ট্রাক্টর, ১টি রোটাভেটর, ৪০টি পাম্পসেট, ৩৩টি ব্যাটারি স্প্রে, ৩টি ধান মাড়াই যন্ত্র, ১টি ব্রাশ কাটার, ২২টি হটি যন্ত্রপাতি, ৬৯ টি ধান নিড়ানী যন্ত্র ও ৩৩টি পাওয়ার স্প্রে মেশিন বিতরণ করা হবে। তাছাড়া জেলায় কৃষি সেন্সাস অনলাইনে আগরতলা পুরনিগম এলাকায় ১,৩৭৬ জন, বামুটিয়া রকে ৭৯৬ জন, বেলবাড়ি ব্লকে ২,৪২৯ জন, ডুকলী ব্লকে ৩,৬২৮ জন, হেজামারা ব্লকে ২,০৬৬ জন, জিরানীয়া ব্লকে ২৬৪৪ জন, জিরানীয়া নগর পঞ্চায়েতে ৩০২ জন, লেফুঙ্গা ব্লকে ৩৪৬ জন, মান্দাই ব্লকে ৩,৫২২ জন, মোহনপুর ব্লকে ১,৯৬৩ জন, পুরাতন আগরতলা ব্লকে ১,৬৯৬ জন এবং রাণীরবাজার পুর পরিষদ এলাকায় ১৮ জন কৃষকের নাম নথীভুক্ত করা হয়েছে। জেলা কৃষি ও কৃষক কল্যাণ কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *