বামুটিয়া ব্লকের ২০টি গ্রামপঞ্চায়েতে ক্যাশলেস পরিষেবার সূচনা হয়েছে। বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিলা দাস সেন গত ৩১ জুলাই এক অনুষ্ঠানে এই পরিষেবার সূচনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান পূজা মালাকার, বামুটিয়া ব্লকের বিডিও সপ্তপর্ণী মজুমদার, ২০টি গ্রামপঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সচিব ও আরপিএম গণ। পরিষেবার সূচনা করে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বলেন, ক্যাশলেস পরিষেবা চালু হওয়ার ফলে ব্লকের জনসাধারণ নানাভাবে উপকৃত হবেন। বিডিও জানান, এখন থেকে এলাকার জনগণ আর ও আর ট্রান্সফার সার্টিফিকেট ফি, হলরেন্ট, মার্কেট স্টল ব্রেন্ট, ট্রেড লাইসেন্স, ওয়াটার টেক্স কানেকসনের টাকা ইউপিআই পদ্ধতিতে পরিশোধ করতে পারবেন।
