মঙ্গলবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে এ দিনকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেয়া হয়। জাতিসংঘ দিবসটি পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর। ২৫ শে নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন বিরোধী দিবসে সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতি, পশ্চিম জেলার উদ্যোগে নারী নির্যাতন ও তার প্রতিকার শীর্ষক নকল সংসদের আয়োজন করে।

শুক্রবার ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজ্যুমার এসোসিয়েশন এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের বিদ্যুৎ মাসুল বৃদ্ধি সহ একাধিক বিষয়ে তাদের আপত্তি তুলে ধরে। রাজ্য সরকারের কাছে মোট ছয়টি দাবি পেশ করেন তারা। আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে তারা দাবি তুলে, গ্রাহকদের সম্মতি ছাড়া জোর করে স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে এবং সমস্ত স্মার্ট মিটার বাতিল করতে হবে। এই প্রান্তিক রাজ্য ত্রিপুরাতে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা চলবে না। TSECL এর ঘাটতি পূরণে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে। রাজ্যের বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাসের দাম নির্ধারণ আন্তর্জাতিক দামের নিরিখে ডলারের ভিত্তিতে নয় কম দামে সরবরাহ করতে রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের নিকট প্রস্তাব পাঠাতে হবে। পরিবহণজনিত ক্ষতি কমাতে হবে। বিদ্যুৎ মাশুল গ্রাহকদের কাছ থেকে নিয়মিত সংগ্রহ করতে TSECL কে স্থায়ী মিটার রিডার নিয়োগ করতে হবে। আউটসোর্সিং নয় TSECL কে স্থায়ী লাইনম্যান নিয়োগ করতে হবে। বিদ্যুৎ অপচয় ও চুরি বন্ধ করতে রাজ্য সরকার এবং TSECL কে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে।

কমিউনিস্টদের কালচার এখনো অনেক পার্টির মধ্যে রয়ে গেছে: মুখ্যমন্ত্রী

  আগরতলা: এখনো অনেক লোকের মধ্যে কমিউনিস্টদের মানসিকতা রয়ে গেছে। অগ্নিসংযোগ, সন্ত্রাসের মতো তাণ্ডবলীলা সিপিএম থেকে আমদানি করা হয়েছে। কিন্তু সন্ত্রাসের মতো রাজনীতিকে কখনো মান্যতা দেয় না ভারতীয় জনতা পার্টি। […]

শীতের সুস্বাদু ফল কমলা। কিন্তু আপনি বাজার থেকে কিনে কি কমলাই খাচ্ছেন? না কেনু খাচ্ছেন? দুধের স্বাদ ঘোলে মিটছে না তো? একটা সময় ছিল যখন রাজ্যের জম্পুই হিলের কমলা শুধু রাজ্যে নয় দেশব্যাপী যার সুনাম ছিল! কিন্তু বর্তমানে তা অতীত! জম্পুইবাসী কমলা চাষে লাভের মুখ না দেখে বর্তমানে সুপারি চাষে মনোযোগী হয়েছে। কমলা থেকে অনেক বেশি মুনাফা সুপারি চাষে ফলে আস্তে আস্তে জম্পুই হিলে কমলা এখন অতীত হয়ে যাচ্ছে। রাজ্যের কমলা বাজার দখল নিয়ে নিয়েছে মিজোরাম। তবে খুব কম পরিমাণেই কমলা আসছে রাজ্যে। তবে কমলার মতই দেখতে স্বাদে কিছুটা টক পাঞ্জাবের কেনু বাজার দখল করে নিয়েছে। দেখতে অনেকটা ফ্রেশ চামড়া কিছুটা হালকা। কমলার উপরিভাগ কাঁচা এবং দেখতে সুন্দর না হওয়ায় কেনু দেখলে ক্রেতাদের পছন্দ হচ্ছে এবং ক্রেতারা দেদায় কিনে খাচ্ছে কেনু। জম্পুই হিলে জনজাতি যুবতিরা কমলা বাগান থেকে কমলা সংগ্রহ করছে সেই দৃশ্য আর কোনদিন ফিরে আসবে কি প্রশ্ন রাজ্যবাসীর?

ক্যাম্পেইন ফর হিউম্যানিটি প্রোটেকশন মানবাধিকার রক্ষায় ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আজ তৃতীয় বর্ষে আগরতলা প্রেসক্লাবে তাদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন থেকে ২৪ জনের নতুন কমিটি গঠিত হবে। এই সংগঠন মূলত পার্বত্য চট্টগ্রামে চাকমাদের উপর মানবাধিকার লংঘন নিয়ে কাজ করে। পাশাপাশি তাদের অন্যান্য কর্মকাণ্ডের মধ্যে রয়েছে, মানবিক কর্মকান্ডকে উৎসাহিত করে এবং প্রচার করা। প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক মানবাধিকার এবং স্বার্থ রক্ষা করা। নিপীড়িত জনগোষ্ঠীর অবস্থা শক্তিশালী করে এমন কর্মসূচি বাস্তবায়ন করা। এর আদর্শ, কর্মসূচি এবং কার্যক্রম প্রচারের লক্ষ্যে প্রকাশনা প্রকাশ করা। নিপীড়িত জনগোষ্ঠীর অবস্থার উন্নতি ও উন্নয়নের লক্ষ্যে সেমিনার, কর্মশালা, সম্মেলন, প্রশিক্ষণ, সমাবেশ ইত্যাদির আয়োজন করা। নিপীড়িত জনগোষ্ঠীর উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য প্রয়োজনীয় কর্মসূচি এবং কার্যক্রম গ্রহণ করা।

১০৩২৩ ছাঁটাইকৃত শিক্ষকদের হতাশ না হতে সোমবার আগরতলা প্রেসক্লাবে ছাটাইকৃত শিক্ষক শিক্ষাকাদের পক্ষে নারায়ণ সুত্রধর মামলা পরিচালক টিমের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে আব্বার রাখেন । তারা আজ দাবি তুলে সুপ্রিম কোর্টে তাদের মামলা ভালো অবস্থায় রয়েছে যার অচিরে ই রায়দান করবেন বিচারপতিরা এবং তাদের পক্ষে রায় যাবে বলে উল্লেখ করেন তারা। পাশাপাশি মুখ্যমন্ত্রী সঙ্গে ৫ সদস্যের একটি টিম দেখা করার জন্য যাতে মুখ্যমন্ত্রী সময় দেয় এই আবেদনও জানান তারা। পাশাপাশি এই দিন তারা ত্রিপুরার শিক্ষা দপ্তরের ভূমিকার ধিক্কার জানায় ।

উন্নয়নমূলক কাজে ত্রিপুরার ইতিহাসে এখন নতুন অধ্যায় রচিত হচ্ছে: মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবন মানের উন্নতি সাধন করা। জনজীবনের অগ্রাধিকার হিসেবে মৌলিক বিষয়গুলিকে চিহ্নিত করে সেগুলি বাস্তবায়ন করার চেষ্টা করছে সরকার। শহরের পাশাপাশি গ্রামীণ এলাকার মানুষের আর্থ […]