মহাত্মা গান্ধী প্লে সেন্টারের সুবর্ণ জয়ন্তী ও আসন্ন দীপাবলি উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার মহাত্মা গান্ধী স্কুল প্রাঙ্গনে এই বসে আঁকো প্রতিযোগিতায় চারটি বিভাগে প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এদিনের এই বসে আঁকো প্রতিযোগিতাকে ঘিরে কচিকাঁচাদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

রবিবার ৩৭ তম বীরচন্দ্র মনু শহীদান দিবস পালন করলো সিপিআইএম। এদের সিপিআইএম সদর দপ্তর আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিপিআইএম নেতৃত্ব। প্রসঙ্গত ১৯৮৮ সালে জোট রাজত্বে আধা ফ্যাসিষ্ট সন্ত্রাসের বলি হয়েছিলেন ১৩ জন। বীরচন্দ্র মনুর এই ঘটনার শহীদ দিবস এদিন পালন করা হয়। ১৯৮৮ সালে দলীয় পতাকা উত্তোলন করতে গিয়ে শহীদ হয়েছিল ১৩ জন। তখন রাজ্যে কংগ্রেস জোট সরকার ক্ষমতায় অধিষ্ঠিত ছিল।

অল ইন্ডিয়া অসংগঠিত শ্রমিক সংগঠনের অন্তর্গত অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের সাধারণ সভা রবিবার অনুষ্ঠিত হয় কংগ্রেস ভবনে। রেগা শ্রমিকসহ বিভিন্ন শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে না দেওয়ায় আগামী তিন নভেম্বর একটি মিছিল এবং ডেপুটেশন সংগঠিত করার সিদ্ধান্ত আজকের এই বৈঠকে নেয় তারা।

৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বিবেকানন্দ আবাসনের দুর্গাপূজা উপলক্ষে জৈনক রিকশা চালকের উপর চাঁদা নিয়ে হুমকি এবং উনার মেয়েদের উপর শ্রীলতা হানির অভিযোগে বিজেপি এক নম্বর বুথ সভাপতি শিবু সাহার বিরুদ্ধে থানায় মামলা করার পরও কোন ধরনের পদক্ষেপ গ্রহণ না করায় পরিবার মহিলা কমিশনের ব্যবস্থা হয়। রবিবার এ ব্যাপারে মহিলা কমিশ ন কি পদক্ষেপ গ্রহণ করেছে তা জানতে মহিলা কংগ্রেসের প্রতিনিধি দল মহিলা কমিশনে যায়।

ব্রেকিং নিউজ

শনিবার রাতে সাব্রুম রেল স্টেশনে আটক এক পাকিস্তানি মহিলা!! নাম পারভীন!! জানাগেছে, নেপালের জেল থেকে পালিয়েছিল এই মহিলা!! শনিবার রাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে সাব্রুম রেল স্টেশনে নামতেই বি এস এফ […]

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট – ৩২২জির অভিনব উদ্যোগ

  লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট – ৩২২জির উদ্যোগে প্রথমবারের মতো পূর্বাশা প্রাঙ্গনে ত্রিপুরার সমস্ত লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে সুবিধাবঞ্চিতদের জন্য একটি মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। এদিনের এই […]

ড্রেইন এবং রাস্তা নির্মাণ হলে জল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে : মেয়র

  শহর জুড়েই উন্মুক্ত ড্রেইন ঢাকার কাজ চলছে। কাজের গুণগত মান প্রায়ই পরিদর্শন করছেন মেয়র দীপক মজুমদার। শনিবার বিদুর কর্তা চৌমুহনী থেকে পূর্বাশা পর্যন্ত ড্রেন ঢাকার কাজ পরিদর্শন করেন তিনি। […]

বর্তমান রাজ্য সরকারের সময়েই রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর সর্বাধিক বিকাশ হয়েছে: মুখ্যমন্ত্রী

  ক্রীড়াক্ষেত্রে সফলতার শিখরে পৌঁছানোর মূল শর্ত অনুশীলন। প্রতিদিন কঠোর অনুশীলনের মাধ্যমেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। সেক্ষেত্রে নিজের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং অন্যদের সাথে তুলনা করার মানসিকতা থেকে […]