🚨🧧সাড়ে পাঁচ বছর পর আজ আবারও টেস্ট খেলতে নামলেন গ্যারি ব্যালান্স। তাতে রেকর্ড বইয়ের ১টি পাতায় যোগ হলো তার নাম। যাঁরা দুটি দেশের হয়ে টেস্ট খেলেছেন, তাঁদের জন্যই বরাদ্দ এই পাতা। যে পাতার ১৬তম নাম ইংল্যান্ডের পর জন্মভূমি জিম্বাবুয়ের হয়ে টেস্ট খেলতে নামা ব্যালান্সের। ওডিআই ক্রিকেটেও দুটি দেশের হয়ে খেলা ১৬তম ক্রিকেটার ছিলেন ব্যালান্স। কাকতালীয় ব্যাপার, আন্তর্জাতিক টি-২০তে দুটি দেশের হয়ে খেলা খেলোয়াড়ের সংখ্যাও ১৬! যদিও টি-২০ তালিকায় নেই ব্যালান্সের নাম। বুলাওয়েতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বের ১৬তম ক্রিকেটার হিসেবে দুটি দেশের হয়ে টেস্ট খেলতে নামলেন গ্যারি ব্যালান্স, ইংল্যান্ডের পর এবার জিম্বাবুয়ের জার্সি গায়ে টেস্টে ক্যারিয়ার শুরুর করলেন ব্যালান্স!

🚨🧧BREAKING NEWS, 🚨🚨

৩৬ বছরের অপেক্ষার পর চরম উত্তেজক এক ফাইনাল শেষে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতলো আর্জেন্টিনা। 

🚨🚨 কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে উদ্বোধন হল ধর্মনগর ক্রিকেট মাঠের🚨🚨

🚨শনিবার দুপুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্মনগরে ক্রিকেট মাঠের শুভ উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ভারতের জাতীয় দলের খেলোয়াড় ঋদ্ধিমান সাহা, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের […]

শ্যাম সুন্দর কো জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে ২রা ডিসেম্বর

শ্যাম সুন্দর কো জুয়েলার্স ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত ‘চন্দ্র মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট’ হতে চলেছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে ২রা ডিসেম্বর 2022 থেকে 8ই জানুয়ারী 2023 পর্যন্ত। এ বছরই প্রথমবারের মতো চন্দ্র […]