খোয়াই জেলা গ্রন্থাগার সংলগ্নে আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কানাড়া ব্যাঙ্কের খোয়াই শাখার উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন খোয়াই জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন। জনগণের কল্যাণে ব্যাঙ্ক পরিষেবা সঠিকভাবে প্রদান করার জন্য তিনি ব্যাঙ্ক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পুরপরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথশর্মা, কানাড়া ব্যাঙ্কের জিএম পি কে চন্দ্র, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এলডিএম সুরত মন্ডল প্রমুখ।
