সারুমে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ কর্মসূচি গতকাল থেকে সাব্রুমে শুরু হয়েছে ত্রিপুরা লোকসেবা আয়োগ কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ কর্মসূচি। মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের প্লেসমেন্ট সেল এবং সাব্রুম মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির সূচনা করা হয়। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মহাবিদ্যালয়ের স্মার্ট ক্লাসরুমে এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে। গতকাল এই কর্মসূচির সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অনিল চন্দ্র মজুমদার, সাব্রুম মহকুমার মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনুপম গুহ, রূপাইছড়ি ব্লকের বিডিও অভিজিৎ মজুমদার সহ মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীগণ।
