চলতি অর্থবছরে মোহনপুর সেরিকালচার ক্লাস্টারের উদ্যোগে লেফুঙ্গা ব্লকের শম্ভুরাম পাড়া, সিপাই পাড়া, গামছা কোবরা, রাজঘাট, ডিসি পাড়া, এডিসি ভিলেজের ৩০ জন সুবিধাভোগীকে তুঁত বাগান করে দেওয়া হবে। এরফলে ভিলেজগুলির মোট ১০ একর জমি তঁত বাগানের আওতায় আসবে। এরজন্য প্রতিবছর ব্যয় হবে ৩৫ হাজার ৪০০ টাকা। মোহনপুর সেরিকালচার ক্লাস্টারের সিনিয়র ডেভেলপমেন্ট অফিসার মৃন্ময়ী পাল এই সংবাদ জানিয়েছেন।
