ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনে চড়িলাম ব্লকের বিভিন্ন স্বসহায়ক দলের ২১ জন মহিলাকে সাতদিনব্যাপী কাগজের ব্যাগ তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চড়িলাম ব্লক কার্যালয়ের হলঘরে গত ১ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি চলে। গতকাল এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাদের উৎপাদিত সামগ্রীগুলি প্রদর্শন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগ্রি স্ট্যান্ডিং কমিটির সভাপতি রাজকুমার দেবনাথ, ব্লকের অতিরিক্ত বিডিও অভিজিৎ চক্রবর্তী, টিআরএলএম’র ব্লক কোর্ডিনেটর সোনালী দাস প্রমুখ।
