🧧🚨৪ – ৬ সেপ্টেম্বর তিন দিনের জন্য বসছে বিধানসভা অধিবেশন

 

রাজ্যে বন্যা জনিত কারণে বিধানসভা অধিবেশন তিন দিনের জন্য বসছে আগামী চার পাঁচ ছয় সেপ্টেম্বর যথা বুধ বৃহস্পতি ও শুক্রবার। বুধবারে বিভিন্ন সদস্যরা রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন পাশাপাশি বিভিন্ন বিল উত্থাপিত হবে। বিলগুলি সম্পর্কে আলোচনা করা হবে শুক্রবার। আজ বিজনেস এডভাইসারি কমিটির বৈঠক শেষে জানান মন্ত্রী রতন লাল নাথ। বৈঠকের শুরুতেই বন্যায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এই বৈঠকে বিরোধীদল নেতা জিতেন্দ্র চৌধুরী থেকে শুরু করে কমিটির সকলে উপস্থিত ছিলেন। শুধু কংগ্রেস দলের একজন বিধায়ক উপস্থিত হতে পারেনি। আজকের বৈঠকে সর্বসম্মতিক্রমে তিন দিন বিধানসভা অধিবেশনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *