দুর্গা বাড়িতে নবমীতে পুজো দিলেন সাংসদরাজীব ভট্টাচার্য

 

 

আগরতলা, শুক্রবার: চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে বাসন্তী দুর্গাপূজা উপলক্ষে আগরতলার দুর্গা বাড়িতে দেবী দুর্গার মহিষাসুরমর্দিনী রূপে আরাধনা করা হয়। দিনটি উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। এদিকে এদিন দুর্গা বাড়িতে পুজো দিতে আসেন সংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মাতৃ শক্তিকে যখন আমরা জাগরিত করতে পারব তখনই দেশের উন্নতি সাধিত হবে। পাশাপাশি এদিন তিনি দুর্গা মার কাছে প্রার্থনা করেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিকশিত ভারত এবং রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হিসেবে গঠন করার লক্ষ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন এগিয়ে যেতে পারি তা মায়ের কাছে প্রার্থনা করি। রামনবমী উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছাও জানান তিনি।মন্দির সূত্রে জানা যায়, এদিন বিশেষ নবমী বিহিত পূজা, হোম ও যজ্ঞের আয়োজন করা হয়। সকাল থেকেই ভক্তরা পূজায় অংশ নিতে দুর্গা বাড়িতে উপস্থিত হন। সকালে সন্ধিপূজার পর শুরু হয় নবমী পূজার মূল আচার।

পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পূজার সূচনা হয়। পরে ‘ওঁ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী, দুর্গা শিমা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তুতে’ এবং ‘ওঁ হ্রীঁ দুর্গায়ৈ নমঃ’ মন্ত্র উচ্চারণ করে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন।ধর্মীয় উৎসাহ ও ভক্তিভাবের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *