নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেল তিন বছরের এক শিশু। ঘটনা সোমবার সকালে নতুন বাজার থানাধীন খেদারনাল ভিলেজের গাড়োপাড়া এলাকায়। নিখোঁজ হওয়া শিশুর নাম অভিনাশ মারাক। পিতা ডেবিট মারাক বহি রাজ্যে কর্মরত। পরিবারের লোকেরা জানায় নিত্যদিনকার মতো সোমবার সকালে সে বাড়ির উঠানে খেলা করছিল। শিশুটির মা তখন সংসারের কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখেন অভিনাশ মারাক উঠানে নেই। ছেলেকে দেখতে না পেয়ে মা চিৎকার চেঁচামেচি শুরু করলে পাড়ার লোকেরা এগিয়ে আসেন। গোটা পাড়ায় তল্লাশি চালানো হলেও অভিনাশ মারকের কোন সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে নতুন বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পুলিশসহ এলাকাবাসীরা ছোট্ট শিশুটির সন্ধানে গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে।অন্যদিকে নিখোঁজ হয়ে যাওয়া অভিনাশ মারাকের মা প্রার্থনা করছে ছেলেকে ফিরে পাওয়ার আশায়। এই ঘটনাকে কেন্দ্র ঝড়ঝড়িযা গারুপাড়ার এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
