খোয়াই জেলা হাসপাতাল চত্তরে পাগলা কুকুরের কামড়ে আহত বেসরকারি নিরাপত্তা কর্মী সহ আরও বেশ কয়েকজন । জানা যায় সোমবার খোয়াই সুভাষপার্ক এলাকার বেশ কিছু জায়গাতে একাধিক ব্যাক্তিকে কামড়াতে শুরু করে একটি পাগলা কুকুর, পরবর্তী সময় সুভাষপার্ক এলাকার লোকজন একত্রিত হয়ে কুকুরটিকে পাকড়াও করতে গেলে, কুকুরটি ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে খোয়াই জেলা হাসপাতালে প্রবেশ করে এবং হাসপাতালের বেসরকরি নিরাপত্তা কর্মীদের কামড়াতে শুরু করে পরবর্তী সময় বিষয়টি অন্যান্য নিরাপত্তা রক্ষীদের নজরে আসলে কুকুরটিকে ধাওয়া করলে হাসপাতাল থেকে কুকুরটি পালিয়ে যায় অন্যদিকে কুকুরের কামড়ে আহতরা খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যায়। এই ঘটনা ঘিরে খোয়াই জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।
