ফের গাঁজা বিরোধী অভিযানে পুলিশের সাফল্য

ফের পুলিশের গাঁজা বিরোধি অভিযান। উদ্ধার গাঁজা। আটক দুই।  রবিবার করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে সাদা পোশাকের ন পুলিশ আসে গ্রাহক সেজে তাহির আলি ও তার পুত্রের কাছ থেকে গাঁজা কিনতে। খদ্দের পেয়ে তাহির আলি ও তার পুত্র আসে সাদা পোশাকের পুলিশের হাতে  বিক্রি করতে। হাতিখিরা হাসপাতালের সামনে গাড়ি নিয়ে আসা মাত্রই পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলে। অতিরিক্ত পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে পাথারকান্দি পুলিশ, বাজারীছড়া পুলিশ, চুড়াইবাড়ি পুলিশ  ও সিআরপিএফ বাহিনী তাহির ও তার পুত্রকে আটক করে। এরপর অভিযান চালানো হয় তাহির আলির ইচাবিলের ছবরি গ্রামের বাড়িতে। যদিও পুলিশের উপস্থিতির খবর পেয়ে তাহিরের পরিবারের সদস্যরা পলায়ন করে কিন্তু পুলিশের কাছে পাক্কা খবর ছিলো তাহিরের বাড়ির আশেপাশে ও মজুত রয়েছে গাজা। যদিও পাওয়া যায়নি। এদিকে জব্দ করা হয় এ এস ১০ এফ ০৩১৭ নম্বরের অট্রো থেকে প্রায় দুই কুইন্টাল পনেরো কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য পনেরো লক্ষাধিক টাকা বলে পাথারকান্দি থানার ওসি সমরজিত বসুমাতারী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *