তৈকর্ম হলিক্রস স্কুল সংলগ্ন এলাকায় রাস্তা থেকে এক যুবককে অপহরনের চেষ্টা

ঘটনার বিবরনে জানাযায় সোমবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত তৈকর্ম হলিক্রস স্কুল সংলগ্ন এলাকায় রাস্তা থেকে প্রকাশ্য দিবালোকে এক যুবককে অপহরনের অভিযোগ উঠে আসলো।  জানা যায় মনু ভিলেজের কার্মীপাড়ার বাসিন্দা আবদুল গফুর নামে এক যুবক নিজ সন্তানকে বিদ্যালয়ে দিয়ে আসার পথে কিছু সংখ্যক অজানা লোক মারুতি ভ্যানগাড়ী করে আবদুল গফুরের মুখে চাপা দিয়ে গাড়ীতে উঠার প্রয়াস চালায় বলে অভিযোগ।  পরবর্তী সময় আবদুল গফুরের চিৎকার চেচামেচি শুরু করায় পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসলে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা
 ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।  পরবর্তী সময় আবদুল গফুরের পক্ষ থেকে মনপাথর ফাঁড়ী থানায় এক লিখিত মামলা দায়ের করা হয়। প্রকাশ্য দিবালোকে এইধরনের অপহরনের  অভিযোগকে কেন্দ্র করে সমগ্র এলাকাজুরে তীব্র চাঞ্চল্য  সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠ তদন্তে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *