সোনামুড়া থানা এলাকায় বড়সর গাঁজা বিরোধী অভিযান, আটক এক মহিলা। ঘটনার বিবরণে জানা যায় সোনামুড়া থানাধীন বেজিমারা এলাকার নুরুল ইসলামের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৮১ গেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ,এই অভিযানে নেতৃত্ব দেয় এডিশানাল এসপি, ছিলেন সোনামুড়া থানার সেকেন্ড ওসি মানষ পাল এবং ১৩৩ নং ব্যাটেলিয়ান এর বিএসএফ জওয়ানরা । আটক করা হয় আমেনা বেগম নামের এক মহিলা কে । তার বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্ট এ মামলা নিয়েছে পুলিশ। আগামীকাল আদালতে তোলা হবে মহিলা কে। তাছাড়া এইদিন রাঙামাটি ভোলামুড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার গাঁজা চাড়া ধ্বংস করে পুলিশ।
