দীর্ঘ ২২ বছর পর আবার নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচন। আজ সারা দেশব্যাপী অনুষ্ঠিত হলো নির্বাচন প্রক্রিয়া। প্রতিদ্বন্দ্বী ছিলেন দুজন মল্লিকা অর্জন খরগে ও শশী থারুর। সারা ভারতজুড়ে মোট ১০ হাজার ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে এত বছর গান্ধী পরিবারের বিরুদ্ধে কেউই প্রতিদ্বন্দ্বিতা না করায় ভোটের প্রয়োজন পড়েনি। এ বছর সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী কেউই সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। ফলে দীর্ঘদিন বাদে গান্ধী পরিবারের বাইরে সভাপতি পেতে যাচ্ছেন কংগ্রেস। ত্রিপুরাতে অনুষ্ঠিত হলো ভোট পর্ব। ভোট মোট ভোটার ছিলেন ৬৪ জন। চারটা পর্যন্ত চলে ভোট গ্রহন প্রক্রিয়া। তারপর পাঁচটার বিমানে করে ভোট বক্স চলে যায় দিল্লিতে। দিল্লি থেকে দুজন অবজারভার এসেছিলেন রাজ্যে এই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য। তারাই ভোট বাক্স নিয়ে দিল্লি পাড়ি দেন। আগামী ১৯ অক্টোবর হবে গণনা। ভোট দেন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন প্রদেশ সভাপতি বীরজিৎ সিনহা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য ভোটাররা। নিজ নিজ পছন্দের ভোটারকে ভোট দিলেন তারা।
