বিশালগড় থানা ও সিআরপিএফের যৌথ উদ্যোগে এন সি নগরে বৃহস্পতিবার সকাল সাতটা থেকে ৫০ কানি সরকারি ভুমিতে নয়টি বাগানে এক লক্ষ গাঁজা গাছ ধ্বংস করা হয়।খবরে প্রকাশ সিপাহীজলা এডিশনাল এসপি মানবেন্দ্র রায়, বিশালগড় থানার ওসি বাদল সাহা, সাব ইন্সপেক্টর সুমন উল্লাহ কাজী তাপস দাস সঞ্জয় মজুমদার সহ সিআরপিএফ ও ত্রিপুরা পুলিশের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাতটা থেকে বিশালগড় নগর পঞ্চায়েতের অন্তর্গত নয়টি বাগানে ৫০ কানি জায়গায় এক লক্ষ গাঁজা গাছ ধ্বংস করা হয়, বর্তমান রাজ্য সরকারের নেশা মুক্ত ভারত গড়ার স্বপ্নকে ধুলিস্যাৎ করে পুনরায় সমতলের বিভিন্ন জায়গায় গাঁজা বাগান তৈরি করে নিচ্ছে নেশা কারবারীরা আর তাদের বিরুদ্ধেই জেলা প্রশাসনের এই উদ্যোগ। এরকম উদ্যোগ জারি থাকবে জানান পুলিশ ।
