মধুপুর হাসপাতাল চৌমুহনীতে বাইকোটোর মুখোমুখি সংঘর্ষ আহত ৪

মধুপুর হাসপাতাল চৌমুহনী এলাকায় বাইক ও অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত স্কুল ছাত্রীসহ চারজন। জানা যায়,

 শুক্রবার দুপুর একটা নাগাদ TR01AN8155 নাম্বারের একটি পালসার  বাইক দ্রুত গতিতে মধুপুর থেকে কমলা সাগর যাওয়ার পথে অপরদিকে আসা TR073790 নাম্বারের অটো গাড়ির সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।বাইক ও অটোর মুখোমুখি সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়েন স্কুল ছাত্রী সহ চারজন। প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মধুপুর থানার পুলিশ। অন্যদিকে ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয় বাইক চালক সংবাদ মাধ্যমে এমনটিই জানান মধুপুর থানার কর্তব্যরত আধিকারিক। আহতরা হলেন মতিলাল চৌধুরী, গৌতম দেবনাথ, ইতি সরকার, মাইতি সরকার, চারজনই অটোর যাত্রী। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *