আগরতলায় শক্তির মহড়া দিলেন মথা

১০,৪৯১ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট ছোট্ট ত্রিপুরা রাজ্যকে ভাগ করে  পৃথক ত্রিপরা ল্যান্ডের দাবিতে এবং আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজেদের শক্তির মহড়া দিলেন আজ ত্রিপরা মথা । আগরতলার বিবেকানন্দ ময়দানে আয়োজিত এই সভায় সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এদিনের এই সভায় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। তাছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপরা মথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। উল্লেখ্য ত্রিপুরা মোথার আগরতলা শহরে আয়োজিত জনসভায় নজর ছিল অন্যান্য রাজনৈতিক দলগুলির। লোকসমাগম কি রকম হয় এদিকে নজর ছিল তাদের।  আসন্ন বিধানসভা নির্বাচনে প্রদ্যুৎ কিশোর যে একটি বিশেষ ভূমিকা গ্রহণ করবে তা আর বলার অপেক্ষা রাখে না। ইতিপূর্বে ত্রিপরা মথা একক ভাবে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। কারণ তিনি যে শর্ত দিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলগুলির প্রতি তা যে মেনে নেওয়া খুবই কঠিন তা বলা যায়। উনার বক্তব্য পরিষ্কার যদি পৃথক ত্রিপরাল্যান্ডের দাবি মেনে লিখিত দেয় যে কোন রাজনৈতিক দল তাদের সঙ্গেই আঁতাতে যেতে পারেন ত্রিপরা মথা। এদিনের এই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রদ্যোত বলেন, “গত সত্তর বছর ধরে রাজ্যের আদিবাসীরা অবহেলিত, অবহেলিত ও ভোগান্তির শিকার হয়েছে। কিন্তু দীর্ঘ হাজার বছর রাজাদের শাসনে জনজাতিদের কতটা উন্নয়ন হয়েছে?  সেই নিয়ে ছিলেন নিরব।তিনি আরও বলেন, “রাজ্যের আইনশৃঙ্খলা বিপর্যস্ত। গণতন্ত্র বিপন্ন। ধর্ষণের মতো ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবং, বিজেপি বলছে মহারাজা সাম্প্রদায়িক রাজনীতি করছেন।”
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *