রাজ্যের গ্রামীণ এলাকার মানুষের আর্থসামাজিক মানোন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। প্রতি ঘরে সুশাসন অভিযানে সরকারি প্রকল্প ও পরিষেবার সুযোগ গ্রামে গ্রামে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আত্মনির্ভর রাজ্য গড়ে তুলতে গ্রামীণ এলাকার বিকাশে সরকার সর্বোচ্চ অধিকার দিয়েছে। আজ চড়িলাম ব্লকের ব্রজপুর গ্রাম পঞ্চায়েতে গ্রাম দিবস। উদযাপনের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন। অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সব অংশের মানুষের কল্যাণে উন্নয়নমুখী পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করে তুলতে স্বসহায়ক দলে যুক্ত করা হচ্ছে। স্বসহায়ক দলগুলিকে বিভিন্নভাবে সহায়তা করছে সরকার। এতে গ্রামীণ মহিলারা স্বনির্ভর হয়ে উঠছেন। গ্রাম দিবস অনুষ্ঠানে ব্রজপুর গ্রাম পঞ্চায়েতের ২০ জন প্রবীণ নাগরিককে সংবর্ধনা জানানো হয়। উপমুখ্যমন্ত্রী তাঁদের হাতে স্মারক ও উত্তরীয় তুলে দেন। তাছাড়াও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ৫ জন মহিলাকে। এলপিজি সংযোগ, ২৭ জন ছাত্রছাত্রীকে বাইসাইকেল ও মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার প্রকল্পে নির্বাচিত সুবিধাভোগীদের হাতে ছাগল ও শূকর পালনের সহায়তা তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চড়িলাম পঞ্চায়েত সমিতির চেয়ারমান রাখী দাস কর, বিশালগড় মহকুমার মহকুমা শাসক বিনয় ভূষণ দাস, চড়িলাম ব্লকের বিডিও রিপন দাস প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রজপুর গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যান মিঠুন দেবা।
